ঢাকা মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আজ মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১০.৪২ এ.এম
আজ মহা অষ্টমীতে  মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদান
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পুজার আজ মহা অষ্টমী। শাঁখ,উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত থাকছে পটুয়াখালীর ১৯৪ টি পূজা মন্ডপ।

সকালে মন্ডপে মন্ডপে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা উপবাস থেকে ষেড়শ পচারে দুর্গতি নাশিনী দেবীর আরাধনা শেষে আসুরিক শক্তির বিনাশ ও বিশ্ব শান্তি কামনায় অঞ্জলী প্রদান করেন। সন্ধী পূজায় ১০৮ টি পদ্ম ও ১০৮টি প্রদীপ অর্পন করা হয়। অঞ্জলী প্রদানের মাধ্যমে নিজেদের পাপ থেকে মুক্তি ও মনোবাসনা ব্যক্ত করেন ভক্তরা। 

দেবী দুর্গা ধরায় এসে সকল দুর্গতি নাশ করবেন এমন প্রত্যাশায় প্রতি বছর এ তিথীতে দূর্গোৎসবের আয়োজন করেন সনাতনীরা।