ঢাকা মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১১.৫৭ পি.এম
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
www.dailyranggaprovat.com

শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। 

রোববার (১৮ অক্টোবর)  রাতে কলারোয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়া সোমবার রাতেও তাঁর কলারোয়ার সোনাবাড়িয়া, কেরালকাতাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তাঁর সঙ্গে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

এ সময় তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।

পরিদর্শন শেষে প্রতিটা মণ্ডপে তিনি আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ রইছউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, কুশোডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশিস দাস দেবু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, বাবু সন্তোষ কুমার পাল প্রমুখ।