ঢাকা মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ ৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ১১.৫৫ পি.এম
আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় দুঃস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী (শাড়ী) ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় হতে অসহায় গরীব ও দুঃস্থদের জন্য এমপি'র অনুকূলে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাড়ী ও চেক বিতরণ করেন, সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, দেশ ও জাতির কল্যানের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে একসাথে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। আর্থিক অসচ্ছলতার কারনে উৎসবের আনন্দ থেকে কেউ বঞ্চিত না হয় সেজন্য আমরা সাধ্যমত সহযোগিতা রাখতে চেষ্টা করবো। 

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, পিআইও আমিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, প্রভাষক রতন কুমার অধিকারী, এমপির পিএ শরিফুল ইসলাম, জামায়াতের কর্ম পরিষদ সদস্য এপিপি এড. শহিদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য বিএম আলাউদ্দীন, ইয়াছিন আরাফাতসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতক্ষীরা-৩ আসনের জন্য ৭ জন অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে ১০ হাজার টাকা করে চেক বিতরণ ও ১৫০ জন অসহায় গরীব ও দুস্থদের জন্য বরাদ্দকৃত শাড়ী কয়েকজনকে তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বাকী শাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারীর হাতে তুলে দেওয়া হয়।