সাতক্ষীরা জেলপাতুয়ায় প্রতিমা বিসর্জনে মধ্যদিয়ে দূর্গা পূজা সমাপ্ত
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে সাতক্ষীরার আশাশুনির জেলপাতুয়া এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা পূজা পালন করা হয়েছে।
আনন্দ-উৎসব, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভক্তরা।প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন ভাগবত আলোচনা, তৃতীয় দিন আধ্যাত্মিক কুইজ প্রতিযোগিতা, চতুর্থ দিন সামাজিক যাত্রাপালা এবং পঞ্চম দিনে লটারি অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে পার্শ্ববর্তী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
ঢাকঢোল, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা আনন্দমুখর হয়ে ওঠে।
প্রতিমা বিসর্জন উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বকরেন শ্যামাপ্রসাদ সরকার প্রভাষক আশাশুনি মহিলা কলেজ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআজারুল ইসলাম মন্টু, আল মাহমুদ হোসেন টিক্কা, মোঃ শরিফুল ইসলাম শরিফ, আঃ গফুর সানা। এছাড়া উপস্থিত ও বক্তব্য রাখেন মেম্বার সত্য রঞ্জন বৈরাগী, মাষ্টার অনুপম সরকার, বাবু অনুকূল মন্ডল, বাবু ব্রজ গোপাল মন্ডল, ভুবন মঙ্গল গৌর চন্দ্র দাস, প্রভাষক প্রবীর বৈরাগী, বাবু তারক চন্দ্র সানা প্রমুখ।বিভিন্ন -পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার এসোসিয়েশনের সদস্য ধনঞ্জয় কুমার মন্ডল ও তাপস কুমার মন্ডল।
বিজয়া দশমী শারদীয় দুর্গোৎসবের সমাপনী দিন। এ দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান এবং আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা করেন।
