ঢাকা সোমবার ২৬ অক্টোবর ২০২৬ ১০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ রুপ নিতে পারে ঘূর্নিঝড়ে, পায়রা ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, রোববার, সময়ঃ ০৭.১৭ পি.এম
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ রুপ নিতে পারে ঘূর্নিঝড়ে, পায়রা ১ নম্বর সতর্ক সংকেত
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি রোববার সকাল ৬ টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিনে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটর ও, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ দক্ষিনে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া তেমন কোন প্রভাব পড়েনি। তবে নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটি ঘূর্নিঝড়ে রুপ নিতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে দূরবর্তী ০১ নম্বর সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।