ঢাকা বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ ১৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় তিন বেকারিকে ৩৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.৫০ এ.এম
পাইকগাছায় তিন বেকারিকে  ৩৯ হাজার টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গত ২৮ অক্টোবর বুধবার দুপুরে পৌরসভার  বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট ওয়াসিউজ্জামান চৌধুরী।অভিযানে পৌরসভার   ৭ নম্বর ওয়ার্ডের মডার্ণ বেকারিকে  ১০ হাজার টাকা,ফ্রেন্ডস কেককে ১০ হাজার টাকা এবং  ৫ নম্বর ওয়ার্ডের বেকারণ লাউঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডাডস অ্যান্ড  টেস্টিং ইনস্টিটিউশন  (বি এসটিআই) ।অইন ,২০১৮-এর আওতায় তিনটি মামলায় এসব জরিমানা আদায় করা হয়।অভিযানে খুলনা বিএসটিআইয়ের  পরিদর্শক  মোঃতরিকুল ইসলাম সুমন,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী  জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।