ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মালেক সিকদার
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনসহ জাহাঙ্গীর নগর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক সিকদার।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় বাবুগঞ্জ তথা জাহাঙ্গীর নগর বাসী , আপনি ও আপনার পরিবারের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।
শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক সিকদার
বলেন, আমাদের মাঝে এসেছে আরেকটি বড় উৎসব পবিত্র ঈদুল আযহা। আর ঈদ মানেই আনন্দ। আসুন, ঈদুল আযহার আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। যে যার অবস্থান থেকে ঈদুল আযহার মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেই থাকুন। ঈদ মোবারক।
