কালীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়ব, আগামীর শুদ্ধতা নিশ্চিত করব"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা–২০২৬-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সম্মানিত কার্যালয় খুলনা এর সহযোগিতায় প্রতিযোগিতায়১৬ টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে প্রথম পর্ব উদ্বোধন করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা কুমার সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান-এর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু-র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ অসীম উদ্দিন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান প্রমূখ। প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল— "দুর্নীতির মাত্রা কমানো সম্ভব, সমূলে উৎপাটন অসম্ভব।" এ বিষয়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্য-উপাত্ত, যুক্তি ও বাস্তব উদাহরণের ভিত্তিতে পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত বক্তব্য উপস্থাপন করেন। তাদের যুক্তিনির্ভর উপস্থাপনা বিচারকমণ্ডলী ও উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, বড়শিমলা কারবালা মাধ্যমিক এর প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য সৈয়দ মাহমুদুর রহমান, কনিকা সরকার, সুমা বিশ্বাস, ইলা দেবী মল্লিকসহ কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং দায়িত্ববোধের চর্চা যত বেশি বিস্তৃত হবে, ততই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দুর্নীতিবিরোধী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সুশাসনভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ওয়াসিম উদ্দিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস,
প্রতিযোগিতার প্রথম পর্ব শেষে নলতা মাধ্যমিক বিদ্যালয়, চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় এবং তারালী মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ বিতর্কে বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে। প্রথম পর্বের দ্বিতীয় বিতর্ক প্রতিযোগিতা ৮ টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে আগামী ২৬ জুলাই ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত হবে।
