ঢাকা বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন সমন্বয় সভা

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.৫৬ পি.এম
আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন সমন্বয় সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে দুর্যোগের আগাম সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ে সরকারি দপ্তর ও অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত “Inclusive Community Resilience to Disaster and Climate Vulnerabilities-III (ICRDCV-III)” প্রকল্পের আওতায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। ইএসডিওর ICRDCV-III প্রকল্পের ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মণ, সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মুনির, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বন বিভাগের কর্মকর্তা রিজাউল করিম, মৎস্য কর্মকর্তার প্রতিনিধি উজ্জ্বল কুমার মন্ডল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন লিংকন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড প্রকল্পের সমন্বয়কারী এস. এম. মনোয়ার হোসেন।