ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গৌরনদীতে মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৪৪ পি.এম
গৌরনদীতে মাদকসেবীর ছয় মাসের কারাদন্ড
www.dailyranggaprovat.com

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের গৌরনদী উপজেলায় মাদক প্রতিরোধে পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েঝে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালনাধীন অভিযানে পৌরসভার তিখাসার এলাকা থেকে মাদকসেবী ইউনুসকে (২১) আটক করা হয়। সে তিখাসার মহল্লার বাবুলের ছেলে।
আটককৃত ইউনুসের স্বীকারোক্তির ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড চাতাল ও ঈগল পরিবহন কাউন্টার সংশ্লিষ্ট গলিতে মাদক বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীদের বাসা ও বিক্রির স্পটে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে আটকৃত ইউনুসকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড ও তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয়সহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।