ঢাকা রোববার ২৬ জুলাই ২০২৬ ১১ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছার কৃষকরা রোপা আমন ধান চাষে ব্যস্ত

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, শনিবার, সময়ঃ ০৭.১১ পি.এম
পাইকগাছার  কৃষকরা রোপা আমন ধান চাষে ব্যস্ত
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছর  বিভিন্ন   গ্রামের   কৃষকরা রোপা আমন চাষে ব্যস্ত সময়  পার করছে । শ্রাবন   মাসের ১০দিন অতিবাহিত হয়েছে্ ।এখনও অনেকে বীজতলাা তৈরী করতে পারেনি।  তাই   কাজে তাদের অবসরের সময় নেই।

 পাইকগাছা উপজেলার  বিভিন্ন  গ্রামে  আমন ধানের চারা তৈরির কাজ চলছে পুরোদমে। জলবায়ু ও আবহাওয়া  অনুকুলে থাকার   কারনে  বীজতলার কাজ পুরোদমে চলছে।

কাজীমুছা গ্রামের বরগা চাষী কৃষক শেখ আকবর আলী ও প্রতাপ কাটি গ্রামের  কৃষক হরেন মন্ডলএবং মৌখালী গ্রামের কৃষক রাহুল  বিশ্বাস জানান, আমন মৌসুমের  শুরু থেকে   বৃষ্টি  থাকায়    বীজতলা তৈরী  করতে কোন প্রকার কষ্ঠ করতে হযনি।   সময় মত বৃষ্টি হওয়ার কারনে  বীজতলার যতাযত ভাবে তৈরী করতে পেরেছি। চারা ভাল হলে  নতুন করে  বীজতলা তৈরী  করে চারা  উৎপাদন  করার কোন  প্রয়োজন হবেনা। মৌসুমের শুরুতে  পাতা তৈরীর  জন্য  আশাকরি এবছর জমি রোপনের কাজ তাড়াতাড়ি   শেষ করতে পরবো ।।ধানের   ছোট  চারা গাছকে  পাতা বলা হয়।  

ধান  রোপনের জন্য  আগে ক্ষেত  তৈরী করে ধানের বীজ ফেলতে হয়। কয়েক দিনের মধ্যে  সেই  বীজ থেকে  চারা  গাছ বের হয়।  এ চারা গাছকে  কৃষকেরা  তাদের    ভাষায়  ধানের   পাতা বলে।  এই পাতা রোপনের  উপযুক্ত হলে বীজতলা থেকে  তুলে নিয়ে  তৈরীকৃত  জমিতে  রোপন করতে হয়। 

সব মিলিয়ে  আমন  ধানের  আবাদ অতান্ত কষ্ট সাধ্য ব্যাপার । শ্রাবন মাসের মধ্যে    আমন ধানের রোপন  কাজ শেষ  করতে না পারলে  ধানের ফলন কম হতে পারে  বলে কৃষক দের মন্তব্য।