ঢাকা শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার নড়াগাতীতে সার্কাস খেলার শুভ উদ্বোধন

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.২৬ পি.এম
কালিয়ার নড়াগাতীতে সার্কাস খেলার শুভ উদ্বোধন
www.dailyranggaprovat.com

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের নড়াগাতি থানার কাচারিবাড়ি মাঠে ১৫ দিন ব্যাপি সার্কাস খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ অক্টোবর ( বৃহস্পতিবার)  সন্ধ্যায় ফিতা কেটে এ গ্রামীন মেলার সার্কাস খেলার শুভ উদ্বোধন করেন নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন আলী।  

এসময় উপস্থিত আরো ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, থানা যুবদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন (ঝুনু),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর মোল্লা সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে নড়াগাতি কাচারিবাড়ি মাঠে বিনোদনের জন্য এ সার্কাস খেলার আয়োজন করা হয়েছে।