যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অমিত চৌধুরীর শুভেচ্ছা
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া পৌর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কলারোয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমিত চৌধুরী।
অমিত চৌধুরী শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের দীর্ঘ সাংগঠনিক পথচলার কথা স্মরণ করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা এবং মানুষের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা একটি সুন্দর সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ সময় তিনি কলারোয়াসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
