ঢাকা শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কলাপাড়া হোটেল রেস্তোরাঁর লাইসেন্স না থাকায় জেল জরিমানা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.২৯ পি.এম
কলাপাড়া হোটেল রেস্তোরাঁর লাইসেন্স না থাকায় জেল জরিমানা
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি : কলাপাড়া লাইসেন্স ছাড়া খাবার হোটেল পরিচালনার অপরাধে ‘নিউ কুয়াকাটা হোটেল ও রেস্তরার’ মালিক মোঃ জাহাঙ্গীর (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, বাংলাদেশ হোটেল ও রেস্তরা আইন ২০১৪ -এর ১৯ ধারায় লাইসেন্স বিহীন হোটেল পরিচালনা করার অপরাধে এই অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় হোটেলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।