ঢাকা শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ ১৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৭.০৫ এ.এম
মহম্মদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : পূবালী ব্যাংক পিএলসি-মহম্মদপুর উপ-শাখার উদ্যোগে মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা রোপন করা হয়।

পূর্বালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয় ফরিদপুর এর তত্বাবধানে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মহম্মদপুর উপ-শাখার শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ দীদার আলী বিভিন্ন প্রজাতির প্রায় ২০ টি গাছের চারা রোপন করেন।এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুর এর সিনিয়র সহ-সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান পলাশ, মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস,সহকারি প্রধানশিক্ষক ইকবাল আহম্মেদ কবি প্রমূখ।

বৃক্ষরোপন শেষে শাখা ব্যবস্থাপক বলেন-এটা বৃক্ষরোপণ এর অংশ। আমরা ব্যানার সহ আনুষ্ঠানিক ভাবে বিভিন্  প্রতিষ্টানে ফলজ ও ঔষুধী গাছের চারা রোপন কর্মসূচী চলমান রাখবো।