দেবহাটায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতামূলক মতবিনিময়
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা থানা প্রশাসন কর্তৃক আয়োজিত থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনা মোতাবেক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার, মোকাম ও গুরুত্বপূর্ণ স্থানে এই জনসচেতনতামূলক কার্যক্রম করা হয়। দেবহাটা থানার এএসআই আকিজুর রহমান ও পুলিশ সদস্য বিল্লাল হোসেন পারুলিয়ার গুরুত্বপূর্ণ স্থান চৌমুহনীতে এলাকার মাদক ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক এবং নাগরিক নিরাপত্তা বিষয়ক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, আনারুল ইসলাম লস্কর, রবিউল ইসলাম, মোটরসাইকেল চালক সমিতির মনিরুল ইসলাম, রব্বানী হোসেন ও সাহেব আলী প্রমুখ।
