পহরডাঙ্গা বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া মাহফিল
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বাদ এশা পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে তাঁর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এলাকার মরহুম ও পরলোকগত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি নারী ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এ সময় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মূলশ্রী গ্রামের সন্তান মাওলানা মুশফিকুর রহমান (মোহাক্কের)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মোঃ পটু মল্লিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীর পক্ষে থাকার বিষয়ে মতামত প্রকাশ করেন। পাশাপাশি প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া মাহফিলে প্রয়াত ব্যক্তিদের স্মৃতিচারণ করা হয়। মহান আল্লাহর দরবারে তাঁদের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
