ঢাকা শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ ১৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় বজ্রপাতি একজন নিহত

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.২৫ পি.এম
পাইকগাছায় বজ্রপাতি  একজন নিহত
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) : উপজেলার পল্লীতে আকসি্মক বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের শামুকপোতা বিলে বজ্রপাতির ঘটনাটি ঘটেছে।হতভাগার নাম সন্তোষ মন্ডল(৬৮)। নিহত সস্তোষ মন্ডল কপিলমুনি ইউনিয়নের হাউলি গ্রামের মৃত বলয় চন্দ্র মন্ডলে পুত্র।

মৃতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে হঠাৎ করে আকাশে  মেধ জমতে থাকে।ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়ায় সন্তোষ মন্ডল দ্রুত পার্শ্ববর্তী  শামুকপোতা বিলে যান তাদের গরু আনার জন্য। পথিমধ্যে  আকসি্মক  বজ্রপাতে সন্তোষ মন্ডল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্টারের কাছে নিয়ে গেলে ডাক্টার তাকে মৃত ঘোষনা করেন।