ঢাকা শনিবার ৩১ অক্টোবর ২০২৬ ১৫ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.৩৭ পি.এম
গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান (৭২) আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম এবং নড়াগাতী থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।