ডুমুরিয়ায় পৃথক অভিযানে মদ ও ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শাহপুর গাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আকরাম উপজেলার থুকড়া এলাকার সুলতান বিশ্বাসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকরামকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের দাবি, আকরাম দীর্ঘদিন ধরে খুলনা শহরে মাটি কাটার সরদার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরে ছিলেন।এরপর শোলগাতিয়া গ্রামের গাবতলী শ্রী শ্রী কালী মন্দিরের পশ্চিম পাশে অভিযান চালিয়ে শোলগাতিয়া গ্রামের মৃত দিলীপ আঢ্য'র ছেলে তিতাস আঢ্য (৩০) কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দু'টি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ছয়টি কাঁচের বোতলে মোট সাড়ে চার লিটার বিদেশি মদ উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
