ঢাকা বুধবার ১১ নভেম্বর ২০২৬ ২৬ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জে নতুন কুড়ি স্পোর্টস সিজন- ২ ক্রিড়া পরিচালনাকারীদের সাথে ইউএনওর মতবিনিময়

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৬.৪৬ পি.এম
কালিগঞ্জে নতুন কুড়ি  স্পোর্টস সিজন- ২  ক্রিড়া পরিচালনাকারীদের সাথে ইউএনওর মতবিনিময়
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : নতুন কুড়ি  স্পোর্টস ২০২৬- ২০২৭, সৃজন ২ এর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়  ১২  নভেম্বর থেকে খেলা শুরু হচ্ছে। নতুন কুড়ি স্পোর্টস সিজেন-  ২ খেলা  পরিচালনাকারীদের  সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের মতবিনিময় সভা   অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১১ নভেম্বর) বেলা ২ঃ০০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে  ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সরকারি কারিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদের সঞ্চালনায় সভায় এ সময় বক্তব্য রাখেন ফুটবল রেফারি  সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু,সভায়  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল  মাধ্যমিক বিদ্যালয়ের  ক্রিড়া  শিক্ষক সৈয়দ মোমিনুর  রহমান,প্রমূখ।  নতুন কুড়ি স্পোর্টস  সিজন ২ ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল, টেনিস  ও দাবা,। আগামীকাল বুধবার  ১২ নভেম্বর সকাল ন'টায় উপজেলা পরিষদ মাঠে ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টসের শুভ সূচনা করা হবে।