আগৈলঝাড়ায় মহিলা আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার
আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাস বিরোধী মামলার আসামী মহিলা আওয়ামীলীগ
নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কার্যক্রম উপজেলা মহিলা আওয়ামীলীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহমিদা ইলিয়াসকে মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ কার্যক্রম গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াস শরীফের স্ত্রী। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
উল্লেখ্য, ৬ নভেম্বর (শুক্রবার) রাতে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল
ইউনিয়নের পূর্ব পয়সা কবির বখতিয়ারের বাড়ির সামনে পাকা সড়কে নিষিদ্ধ
কার্যক্রম ছাত্রলীগের নেতা-কর্মীরা বিােভ মিছিল করেন। এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে ৭ নভেম্বর (শনিবার) নাশকতার পরিকল্পনা
ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান
জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলা নিষিদ্ধ কার্যক্রম মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
