ঢাকা সোমবার ০৯ নভেম্বর ২০২৬ ২৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে এবার অভিযান

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.২৬ পি.এম
বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে এবার অভিযান
www.dailyranggaprovat.com

বরিশাল প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বেপরোয়াগতির কারণে এক মাস আগে যেখানে ঝড়েছিলো তিন তরুণের প্রাণ।

ঠিক সেখানেই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

অভিযানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন।

অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। দূরপাল্লার যানবাহনচালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। 

এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।