ঢাকা রোববার ০৮ নভেম্বর ২০২৬ ২৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৭.৩৬ পি.এম
কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে উপজেলা বিএনপি।

​রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য প্রভাষক হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক মনিরুজ্জামান মান্না, বাগেরহাট পৌর যুবদলের সদস্য সচিব ওমর আলী মুন্না, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।

​এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি কচুয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি ও আলোচনা সভায় বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

​বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​