ঢাকা রোববার ০৮ নভেম্বর ২০২৬ ২৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৮.৫৫ পি.এম
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হযরত আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান। এ সময় শ্রমিক নেতা কবির হোসেন, রুহুল আমিন, আব্দুস সালাম, রুহুল কুদ্দুস, আব্দুল গনি, সিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, হাবিবুল্লাহ সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হাফেজ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বৈঠকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের সাংগঠনিক ভূমিকা জোরদার ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।