স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল নগরীর চাঁদমারীতে এমসি অডিটোরিয়ামে শনিবার (৭ নভেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে জেলার নয়টি উপজেলা, ছয়টি পৌরসভা এবং ৭০টি ইউনিয়ন পরিষদের ৮৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক এসব প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তবে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান এবং অধিনস্ত ১০টি ইউনিয়নে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ঘোষিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এদিকে বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে বরিশাল সদর বাদে নয়টি উপজেলায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, আগৈলঝাড়ায় উপজেলা শাখার সহ-সভাপতি মো. পারভেজ মিয়া, উজিরপুরে উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হক, বানারীপাড়ায় উপজেলা শাখার সহ-সভাপতি মাস্টার মো. আনিছুর রহমান, বাবুগঞ্জে উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. রহমাতুল্লাহ, মুলাদীতে উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন, হিজলায় উপজেলা শাখার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক, মেহেন্দিগঞ্জ উপজেলায় ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান এবং বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে দলের উপজেলা পশ্চিম শাখার সদস্য নুরুল ইসলাম আল আমিন চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
এছাড়া বরিশালের জেলার ১০টি উপজেলার মধ্যে ছয়টিতে পৌরসভা রয়েছে। ছয়টিতেই প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরমধ্যে গৌরনদী পৌরসভায় দলের পৌর শাখার সভাপতি মো. ওবায়দুল হক মিয়া নবী, উজিরপুর পৌরসভায় দলের উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মুরাদ, বানারীপাড়া পৌরসভায় পৌর শাখার সভাপতি জালিস মাহমুদ, মুলাদী পৌরসভায় উপজেলা শাখার সভাপতি আলহাজ এফএম মাইনুল ইসলাম, মেহেন্দিগঞ্জ পৌরসভায় উপজেলা শাখার সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন এবং বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ নাছির উদ্দিন রোকন ডাকুয়া।
অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে তারা সবাই দলের বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। এরমধ্যে গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। খাঞ্জাপুর ইউনিয়নে মো. জামাল হোসেন মৃধা, বার্থী ইউনিয়নে মো. মিরাজ শাহ, মাহিলাড়া ইউনিয়নে মো. আরিফ গোমস্তা, নলচিড়া ইউনিয়নে মো. কামাল হাওলাদার, বাটাজোর ইউনিয়নে মাওলানা বজলুর রশিদ ও সরিকল ইউনিয়নে মো. ছানাউল ইসলাম।
আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে বাগধা ইউনিয়নে আব্দুল হান্নান মিয়া, বাকাল ইউনিয়নে মো. শাহিন বখতিয়ার, রাজিহার ইউনিয়নে সৈয়দ মো. ইমরান, গৈলা ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন, রত্নপুর ইউনিয়নে মো. খলিল শাহ।
উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষণা হয়েছে। সাতলা ইউনিয়নে মো. মুজাম্মেল হক, জল্লা ইউনিয়নে মো. মোস্তাফিজুর রহমান, ওটরা ইউনিয়নে মো. নজরুল ইসলাম, ষোলক ইউনিয়নে মো. সাইফুল ইসলাম, বামরাইল ইউনিয়নে মো. শফিকুল ইসলাম, শিকারপুরে মো. আলাউদ্দিন খান ও গুঠিয়া ইউনিয়নে মুফতি মাসউদ হাসান ফিরোজ।
বানারীপাড়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিশারকান্দি ইউনিয়নে হাফেজ মো. ওয়ালিউল্লাহ, সৈয়দকাঠীতে মুহাম্মাদ আশরাফুল ইসলাম, উদয়কাঠীতে মাওলানা শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরে মো. মাজহারুল ইসলাম, বাইশারীতে ওসমান আনিস, এবং বানারীপাড়া সদর ইউনিয়নে মো. শাহজালাল।
বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিয়নে মাওলানা মো. মিরাজুল ইসলাম, চাঁদপাশায় মো. নুর হোসেন সিকদার, রহতপুরে মুফতি মো. বেলাল হোসাইন, দেহেরগতিতে মাওলানা খাইরুল ইসলাম এবং মাধবপাশা ইউনিয়নে মুফতি মাহমুদুল হাসান।
মুলাদী উপজেলার সাতটি ইউনিয়নের সাতটিতেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাটামারা ইউনিয়নে হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, সফিপুরে মাওলানা ক্বারী আবুল কাসেম জিহাদী, নাজিরপুরে মো. মেজবাহ উদ্দিন, গাছুয়ায় মুফতি হুমায়ুন কবির আরেফী, চরকালেখানে মাস্টার মো. নজরুল ইসলাম, মুলাদী সদর ইউনিয়নে মাওলানা মো. বায়েজিদ হোসেন নাঈম এবং কাজিরচর ইউনিয়নে মুফতি মো. ইউসুফ চোকদারের নাম ঘোষণা করা হয়েছে।
হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে হরিণাথপুর ইউনিয়নে মাওলানা মো. জাকির হোসেন, মেমানিয়ায় মো. মোছলেম উদ্দিন খান, গুয়াবাড়িয়ায় আলহাজ মিজানুর রহমান, বড়জালিয়ায় মাওলানা আব্দুস সাত্তার, হিজলা গৌরব্দীতে মাওলানা মাইনুদ্দিন ও ধুলখোলা ইউনিয়নে মাওলানা মো. ইসমাঈলকে প্রার্থী করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার পাঁচটি ইউনিয়নের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আন্দারমানিক ইউনিয়নে মো. কামাল হোসেন খান, লতা ইউনিয়নে মো. বাকিউল্লাহ খান, জয়নগর ইউনিয়নে মুফতি আব্দুর রহমান, বিদ্যানন্দপুর ইউনিয়নে মো. কাওসার উদ্দিনকে প্রার্থী করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানাধীন এগারোটি ইউনিয়নের মধ্যে দশটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে ডা. আব্দুর রশিদ খান, আলিমাবাদে মাওলানা ফয়সাল আহমেদ, জাঙ্গালিয়ায় মো. কবির হোসেন মোল্লা, চরগোপালপুরে হাফেজ মো. রুহুল আমিন, শ্রীপুরে মাওলানা মো. রাসেল হোসেন, চাঁনপুরে মো. ছালাম উদ্দিন বিশ্বাস, উলানিয়া উত্তর মাওলানা আল আমিন এমদাদী, গোবিন্দপুরে মো. দুলাল রাড়ী, দড়িচর খাজুরিয়ায় মাওলানা মো. রেদোয়ান এবং চরএককরিয়া ইউনিয়নে মাওলানা মো. হাবিবুর রহমানকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চরামদ্দি ইউনিয়নে মো. রিয়াজ সিকদার, চরাদীতে মুফতি ইউনুস আহমাদ, দাড়িয়ালে মাওলানা মো. আবুল কালাম আজাদ, দুধালে মো. ইউসুফ হাওলাদার, দুর্গাপাশায় মো. কামাল উদ্দিন মাস্টার, ফরিদপুরে মো. রোকনুজ্জামান বাচ্চু, কবাই ইউনিয়নে মো. ফরহাদ হোসেন মুন্সী, রঙ্গশ্রীতে মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, নলুয়ায় মো. হাফিজুর রহমান, কলসকাঠীতে মাওলানা মো. সোলাইমান, গারুড়িয়ায় মো. শাহিন সিকদার, ভরপাশায় মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং পাদ্রীশিবপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন মৃধা।
