ঢাকা রোববার ০৮ নভেম্বর ২০২৬ ২৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৪.৩০ পি.এম
মহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : "করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় মাগুরার মহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচানা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায়  অফিসার মোঃ নূরে আলম সিদ্দিকী। 

মেঠোপথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও সাপ্তাহিক মহম্মদপুর বার্তার সম্পাদক, কবি সালাহউদদীন আহমেদ মিল্টনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সেন বিশ্বাস, ওসি (তদন্ত) মোতালেব হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা 

সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ধোয়াইল সমন্বিত কৃষি সমবায় সমিতির সদস্য সুমি খাতুন এবং বাস্কো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহ-সভাপতি দীপুল কুমার সাহা।