ঢাকা রোববার ০৮ নভেম্বর ২০২৬ ২৩ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে পারলে দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ সম্ভাব- ইউএনও

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৭.৩৫ পি.এম
সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে পারলে দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ সম্ভাব-  ইউএনও
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : রোববার  ৮ নভেম্বর তেরখাদা উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন দপ্তরের অফিসার, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ হারুনর রশীদ। বিশিষ্ট সমবায়ী ও সমাজসেবক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, ফায়ার সার্ভিস'র তেরখাদা স্টেশন ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আঃ হাই, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা প্রাইমারি এডুকেশন সেন্টার'র ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও সহকারী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কেরামত আলী। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, গণ্যমান্য ব্যক্তি ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, সমবায় সমিতির প্রতিটা সদস্যকে মনে রাখতে হবে, সমিতি কারও একার সম্পদ নয়, এটি সকল সদস্যদের সম্মিলিত সম্পদ ও দায়িত্ব। তিনি বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে পারলে দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং একটি আত্মনির্ভরশলি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি প্রতিটা সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান। জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- "করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ”। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা।