ঢাকা সোমবার ০৯ নভেম্বর ২০২৬ ২৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বিএনপি নেতা ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.১১ পি.এম
বিএনপি নেতা ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বিশাল  র‍্যালী ও সমাবেশ করা হয়েছে। সোমবার (০৯ নভেম্বর-২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা  বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কাকশিয়ালী ব্রিজ  সংলগ্ন এলাকা থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে  কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু'র সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান এর সঞ্চালনায় সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল। এসময়ে বক্তব্যে তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গনতন্ত্র রক্ষার দলই হচ্ছে বিএনপি। এই বিএনপিকে রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও সরকার বিরোধীদের রুখতে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই। আজকের বিপ্লব ও সংহতি দিবস থেকে শহীদ জিয়ার আদর্শে গড়া প্রাণের দল বিএনপিকে সাংগঠনিকভাবে সু-সংগঠিত করতে হবে। বিএনপিকে আমরা বিভাজন দেখতে চাইনা, আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-নেতৃত্বে দলকে সাজাতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ  উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি। উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহীন কবীরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।