মহম্মদপুরে চক্রবর্তী বাড়িতে চারশত বছরের পুরোনো কালীপূজা অনুষ্ঠিত
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর উপজেলার সদরের পূর্বনারায়নপুর গ্রামে সিনিয়র শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী স্যারের বাড়ীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালী মন্দিরে পবিত্র দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের পুরোনো শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীমায়ের পূজার আয়োজন করা হয়।
৮ নভেম্বর (রোববার) রাতে প্রতিবছরের ন্যায় এবারও পূজার আনুষ্ঠানিকতায় মায়ের ঘটস্থাপন সহ পূজার সকল কার্যক্রম সম্পন্ন করেন সিনিয়র শিক্ষক ও পারিবাড়িক পুরোহিত স্বপন কুমার চক্রবর্তী।
বীরেন শিকদার স্কুলএন্ড কলেজের আইসিটি শিক্ষক ও ঠাকুর বাড়ীর সন্তান সুকান্ত কুমার চক্রবর্তী জানান, পূর্বনারায়নপুর ঠাকুর বাড়ীতে কয়েক পুরুষ ধরে বিগত প্রায় ৪০০ বছর ধরে এই মন্দিরে নিয়মিত মায়ের নিত্যপূজার পাশাপাশি প্রতি অমাবস্যায় বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী কালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়।এউপলক্ষে অত্র অঞ্চলের সনাতন ধর্মাবলম্বী সহ সকল ধর্মের এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ-কে খিচুর প্রসাধ খাওয়ানো হয়ে থাকে।
পূজার কর্মসূচির মধ্যে ছিল—প্রদীপ প্রজ্বালন ও দীপদান, গঙ্গাপূজা, শ্রীশ্রী দক্ষিণা কালীমায়ের পূজা, ভোগ নিবেদন, যজ্ঞ এবং সর্বশেষ বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শান্তিমন্ত্র পাঠ। শান্তিমন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
আয়োজক সিনিয়র শিক্ষক ও ধর্মীয় আলোচক স্বপন কুমার চক্রবর্তী মহোদয়ের প্রত্যাশা, মায়ের আশীর্বাদে বিশ্ব থেকে অশান্তি, হিংসা ও বিদ্বেষ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ।
