ঢাকা সোমবার ০৯ নভেম্বর ২০২৬ ২৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় শ্যামা পূজা ও দীপাবলী উদযাপিত

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.২১ পি.এম
পাইকগাছায়  শ্যামা পূজা ও 	দীপাবলী উদযাপিত
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : যথাযোগ্য ও ধর্মীয়  আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী  উৎসব কপিলমুনি শহরসহ পাইকগাছা উপজেলার সদর ও পার্শ্ববর্তী  এ লাকায়  হিন্দু সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ বছর শ্যামা পূজা ও দীপাবলী উৎসব  উদযাপিত   হয়েছে।  সর্ববৃহৎ ধর্মীয়  অনুষ্ঠান    দুর্গা পূজা যে সব  মন্ডপে  হয়েছে  তার  অধিকাংশতেই শ্যামা পূজা উদযাপিত  হয়। তাছাড়া  বিভিন্ন ক্লাবে ও ব্যাক্তিগত পর্যায়ে এবং শহরের কাশিমনগর  মহা শশ্মান কালী মন্দিরে  ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে  শ্যামা পূজা  পালিত হয়।  কর্মসূচীর মধ্যে ছিল ২১কার্ত্তিক ৮ নভেম্বর রবিবার   অমবস্যা তিথিতে শ্যামা পূজা ও আলোর উৎসব দীপাবলী ।শ্যামা পূজা ও আলোর উৎসব দীপাবলি উপলক্ষে সন্ধায় বাড়িতে বাড়িতে  ,মন্দির প্রাঙ্গনে,ব্যাবসা প্রতিষ্ঠাণে আেিলাকিত হয় সারি সারি প্রদিপ ও মোমবাতির আলোয়। শ্যামা পূজার আগের দিন চতুর্দশী তিথিতে সনাতন ধর্মাাবলীরা বংশের প্রায়ত পূর্বপুরুদের স্মরণ করে ১৪ প্রদীপ প্রজ্জ্বন করে।এই তিথিতে ১৪ শাক খাওয়ার পৌরাণিক রীতি প্রচলিত আছে । সেইজন্য এই তিথিকে ভ’ত চতুর্দশী বলা হয়।প্রদ্যোষে দেব গৃহাদিতে দীপদান,দীপাম্বিতাকৃত্য, মধ্য রাত্রিতে শ্রীশ্রীশ্যামাপূজা,দেবীরদীপযাত্রা,দীপাবলী(দেওয়ালী)হোম, নাম সংকীর্ত্তন, ভজন কীর্ত্তন,ধর্মগ্রন্থ পাঠ সঙ্গীত এবং মন্দিরে মন্দিরে বিশেষ ভাবে  সন্ধ্যায় সাদা আলোর (সিকিউরিটি লাইট)  আলোক সজ্জ্বার ব্যাবস্থা করা হয়।

কপিলমুনি শহরের মধ্যে ঐতিহাসিক কপিলেশ্বরী কালী মন্দির,হরিসভা, রক্ষাকালী তলা , বৈরাগী পাড়া মন্দির, নাছিরপুর আম্রকানন মন্দির, নাছির মালোপাড়া মন্দির, নাছির পুর মা মনসা মন্দির,কাশিমনগর সাধু পাড়া মন্দির,শ্রীরামপুর মালোপাড়া ,নয়াকাটি মালোপাড়া,সাহাপাড়া  মন্দির সহ বিভিন্ন ক্লাবে ও ব্যক্তিগত পর্যায়ে  এবং কাশিমনগর মহাশশ্মান কালী মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে বিসর্জন উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে  ছিল গত ২২ কার্ত্তিক  ৯ নভেম্বর সোমবার বেলা ১২টায় এঁয়োরা দেবী শ্যামা মায়ের সিথিঁতে সিদুঁর পরিয়ে ও বরণ করে এবং মায়ের চরনে প্রনাম  জানিয়ে মাঙ্গলিক কর্ম শেষ করে দেবী শ্যামাকে আনুষ্ঠাণিক ভাবে বিদায় জানান।,তারা একে অপরকে সিঁন্দুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বেলা দুইটায় সকল মন্দিরের প্রতিমাসহ সকল ভক্তবৃন্দ কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী কালিমন্দিরের ঘাটে  হাজির, বিসর্জ্জন এবং মন্দিরে মন্দিরে  দেশ,জাতি ও বিশ্বে র শান্তি কামনা করে প্রাথনা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিটি মন্ডপে লোকে লোকারণ্য হয়ে পড়ে। এরপর বেলা ২টা থেকে  কপোতাক্ষ নদের তীরে কপিলেশ্বরী কালী মন্দির ঘাট অভিমুখে ভ্যান ও নৌকা যোগে প্রতিমা বিসর্জ্জনের জন্য আশা   শুরু হয়। এ সময়  এলাকার ধর্মপ্রাণ নরÑনারীর  সাথে বিভিন্ন জেলা-উপজেলা থেকে  ধর্মপ্রান বিশিষ্ট ব্যাক্তিদের আগমন ঘটে।কপিলেশ্বরী কালী মন্দির ঘাটে প্রতিমা বৃত্তাকারে সাজিয়ে প্রদর্শনী ,বিসর্জ্জণের পূর্ব পর্যন্ত প্রতিমা  মহড়া ,বিকাল ৫টা৩০ মিনিট  থেকে  কপোতাক্ষ নদের কপিলেশ্বরী কালীবাড়ীর ঘাটে প্রতিমা নিরঞ্জন  করা এবং মন্দিরে মন্দিরে  দেশ,জাতি ও বিশ্বের শান্তি কামনা করে প্রার্থনা ও বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়।   

 বিসর্জ্জনের সময়  কপোতাক্ষ নদের তীরে দু”পাড়ে ও কালবিাড়ী ঘাটে হাজার হাজার দর্শনাথীদের ঢল নামে।  মহাকবি মাইকেল মধুসুদন দত্তের সাধের কপোতাক্ষ নদ আজ মরা খালে পরিনত  হওয়ায় বিসর্জ্জনের সময় এখন আর হাজার হাজার দর্শনাথীকে নৌকায় উঠতে দেখা যায়না।বাধ্য হয়ে  অনেক কষ্ঠে কপোতাক্ষের দু”পাড়ে ভীড়  করে দাঁড়িয়ে থাকতে হয়।বিকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত প্রতিমা বিসর্জ্জন চলকালীন ঘাটের বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ  মোতায়েন ছিল। তাছাড়া     খুলনা জেলা পূজা উদযাপন পারষদের সহ সভাপতি,পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও কপিলমুনি কপিলেশ্বরী কালিমদ্নিরের সভাপতি  চম্পক কু মার পাল , কপিলেশ্বরী কালি মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব সাধু ,খুলনা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের  আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশ ও পাইকগাছা পৌরসভা পূজাউদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুরাম মন্ডল , পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষ,কপিলমুনি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সকল সদস্য বৃন্দ,কাপলেশ্বরী কালিমন্দির কমিটির সকল সদস্যবৃন্দ,  এবং উপজেলা   ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের  নেতৃবৃন্দের কড়া নজরদারির ফলে বিসর্জ্জনের সময়  কোন প্রকার অঘটন ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে বিসর্জ্জন শেষ হয়। কপিলমুনি শহরসহ পার্শ্ববর্তী এলাকায়  শান্তিপূর্ণ ভাবে প্রতিমা বিসজ্জনের খবর পাওয়াগেছে।