ঢাকা সোমবার ০৯ নভেম্বর ২০২৬ ২৪ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, সোমবার, সময়ঃ ০৯.১২ পি.এম
আগৈলঝাড়ায় মাছ ও চিংড়ির রোগবালাই প্রতিরোধে প্রশিক্ষণ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

আগৈলঝারা (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাছ ও চিংড়ির রোগবালাই শনাক্তকরণ এবং প্রতিকারবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব

খাতের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মৎস্য অফিসের উপ-পরিচালক আনিচুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. হাদীউজ্জামান। অনুষ্ঠিত প্রশিক্ষণে মাছ ও চিংড়ি চাষে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের লক্ষণ শনাক্তকরণ, রোগের কারণ, প্রতিরোধের উপায় এবং রোগাক্রান্ত মাছের যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে মাছ ও চিংড়ি চাষে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ, পানির গুণগত মান বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে ৪০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।