ঢাকা মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ২৫ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনুর্দ্ধ ১৮ ফুটবল খেলার প্রশিক্ষনের উদ্বোধন

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৬.৪০ পি.এম
দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনুর্দ্ধ ১৮ ফুটবল খেলার প্রশিক্ষনের উদ্বোধন
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী সামাজিক উন্নয়ন সংগঠন দেবহাটা সদর ক্লাবের আয়োজনে অনুর্দ্ধ ১৮ ফুটবল খেলার প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ফুটবল মাঠে মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সদর ক্লাবের কর্মকর্তা আর.কে.বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান, দেবহাটা সদর ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সাবেক জেলা ক্রীড়া অফিসার শেখ আব্দুস সালেক, জেলা ফুটবল দলের প্রশিক্ষক ইকবাল কবীর খান বাপ্পী প্রমুখ। এসময় ক্লাবের কর্মকর্তাদের মধ্যে প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশনের অফিস সহকারী আফছার আলী, কোষাধ্যক্ষ ইয়াকুব আলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ধারাভাষ্যকার জিন্নাত আলী ও ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২১ দিনব্যাপী উক্ত প্রশিক্ষনে ৫০ জনের অধিক খেলোয়াড় প্রশিক্ষন নেবেন। তাদের মধ্যে থেকে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সনদ প্রদান করা হবে বলে জানানো হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা খেলাধুলার উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগীতা প্রদান করা হবে বলে জানান।