পাইকগাছায় ২২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ যুবক আটক
অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অভিযান চালিয়ে ২২পিচ ইয়াবাও নগত টাকা সহ ১মাদক বিক্রেতাকে আটক করেছে কপিলমুনি ক্যাম্পের পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর রবিবার রাত সাড়ে ১২টার দিকে কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুরজ্জামান নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে কপিলমুনির কেয়া ফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাও বিক্রির ৬ হাজার ৩শত টাকাসহ কপিলমুনির মোঃ হাফিজুররহমানের ছেলে মোঃ হাসিবুর হোসেন শিমুল (২০) কে আটক করে পাইকগাছা থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে ,যার নং-০৫।
