সারা দেশে ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে মহম্মদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চক্রান্তের বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মহম্মদপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহম্মদপুর বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ইব্রাহিম সর্দার শাকিল,মো: রফিকুল ইসলাম প্রমূখ।
মিছিলে উপজেলা ছাত্রদল এবং এর বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শিক্ষার্থী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং মহম্মদপুরে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধে রাজপথে সরব থাকার হুঁশিয়ারি জানান।
