আশাশুনি হাই স্কুলের কর্মচারী বদরউদ্দীন আদালতের রায় পেয়েও দারে দারে ঘুরছেন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ নৈশ প্রহরী বদরউদ্দীন মোড়ল দীর্ঘ ৬ বছর বেতনের টাকা না পেয়ে মানবেতার জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশনা অবমাননা করলে মহামান্য হাই কোর্টে রায় নিয়ে আসলেও তিনি প্রত্যাশিত ব্যবস্থা না পেয়ে দারে দারে ঘুরে শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়েছেন।
অসহায়-গরীব পরিবারের সন্তান বদর উদ্দীন মোড়ল নৈশ প্রহরীর চাকুরি নিয়ে সামান্য বেতনে কাজ করেছেন। বদর উদ্দীন মোড়ল জানান, তার জন্ম তারিখের সমস্যার কারনে তার জীবনে অমানিশা নেমে আসে। তৎকালীন প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস সমস্যা সমাধানে তাকে সহযোগিতা না করে বিরূপ আচরণ শুরু করেন। অধস্তন কর্মচারী বদর উদ্দীন দিশেহারা হয়ে পড়েন। অফিস আদালতে দৌঁড়ানোর তেমন সংস্থান না থাকায় অনেক কষ্টে শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ১১/১১/২০ তাং "তার (বদর উদ্দীন মোড়ল) সকল তথ্য যাচাইসহ তদন্ত প্রতিবেদনের আলোকে অত্র অধিদপ্তর থেকে জুলাই-২০২০ খ্রিঃ এমপিওতে তার বয়স সংশোধন করা হয়েছে। এমতাবস্থায় সংশোধিত এমপিও কপির আলোকে পরবর্তী সকল কার্যক্রম করার জন্য আপনাকে নির্দেশনা প্রদান করা হলো। মর্মে প্রধান শিক্ষককে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু তৎকালীন প্রধান শিক্ষক মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে তার ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। অসহায় বদর উদ্দীন হতবিহ্বল হয়ে পড়েন। প্রধান শিক্ষক, কমিটি, উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে হাটতে হাটতে জীবনশক্তি ক্ষয় করে হতাশায় নিমজ্জিত হয়ে যান।
সহায় সম্পত্তি বলতে যাছিল তার বড় অংশ বিক্রয় করে এবং মানুষেন দ্বারস্থ হয়ে বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন ১৪৫৭/২০২২ করেন। দীর্ঘ শুনানী শেষে মহামান্য হাইকোর্ট ১০/০৫/২০২৬ তাং ২নং প্রতিবাদী মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে রায়ের অনুলিপি প্রাপ্তির তারিখ হতে ৬০ দিনের মধ্যে ব্যর্থতা ছাড়াই ১১.১১.২০২০ তারিখের পত্র (অর্থাৎ উপপরিচালক এর নির্দেশনা) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রায় প্রদান করেন। একই সাথে ৯নং প্রতিবাদী (প্রধান শিক্ষক বা ব্যবস্থাপনা কমিটি) পত্র কার্যকরী করতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে ২নং প্রতিবাদী উক্ত নির্দেশনা পরিপালন নিশ্চিত করার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। মর্মে নির্দেশ দেয়া হয়।
গত ১/১১/২৬ তাং রায়ের কপি হাতে পাওয়ার পর থেকে বঞ্চিত ও অবহেলিত বদর উদ্দীন বর্তমান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলামের কাছে বারবার যোগাযোগ করেও কাঙ্খিত জবাব না পেয়ে চরম ভাবে ভেঙে পড়েন। তার আহবানে বুধবার (১১ নভেম্বর) আশাশুনি উপজেলা বেসরকারি অবঃ শিক্ষক-কর্মচারী (স্কুল কলেজ মাদ্রাসা) ফোরাম নেতৃবৃন্দ তাকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করেন। ফোরামের সভাপতি অধ্যক্ষ (অব.) রুহুল আমিন, সহসভাপতি মনীন্দ্র নাথ বসাক, আবু মুহাঃ ইয়াহিয়ে, সেক্রেটারী নীল কন্ঠ সোম, যুগ্ম সম্পাদক ইয়াহিয়া ইকবাল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বুলবুল, সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল উপজেলা নির্বাহী অফিসারের হাতে রায়ের কপি তুলে দেন। ইউএনও মহোদয় তৎক্ষনাৎ প্রধান শিক্ষককে আমন্ত্রণ জানিয়ে কথা বলেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে আশ্বাস প্রদান করেন।
