ঢাকা বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ ২৭ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পায়রা বন্দর নির্মাণাধীন ব্রিজ থেকে পরে শ্রমিক গুরুতর আহত

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১৯ পি.এম
পায়রা  বন্দর নির্মাণাধীন  ব্রিজ থেকে পরে শ্রমিক গুরুতর  আহত
www.dailyranggaprovat.com

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) থেকে : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন ফোরলেন ব্রিজের সাটারিং সেটআপের সময় ব্রিজ থেকে নিচে পড়ে এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। তার নাম লিটন বিশ্বাস (২৩)। বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার সময় দুর্ঘটনাটি ঘটে। 

তাৎক্ষণিক ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত শ্রমিক চীনা প্রতিষ্ঠান সিসিইসিসি এর সাব কন্ট্রাক্ট প্রতিষ্ঠান হুনান কোম্পানির অধীনে কর্মরত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

কলাপাড়া হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শ্রমিক লিটন বিশ্বাসের দুই পা ও এক হাত ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লিটনের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আশার খান ইউনিয়নের মিলি গ্রামে। তার বাবার নাম বজিন্দ্র নাখ বিশ্বাস।