শার্শায় শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি
রাজু রহমান, শার্শা (যশোর) থেকে : যশোরের শার্শার নাভারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের আয়োজনে এই চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাভারণ পশুহাট সংলগ্ন বিএনপির অফিসের সামনে শার্শা ও উলাশী ইউনিয়নের ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে।
শার্শা ইউনিয়ন বিএনপি'র সভাপতি উসমান আলীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যশোর জেলা শ্রমিক দলের যুগ্ন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, বুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, রুহুল কুদ্দুস, বিএনপি নেতা সাবেক মেম্বার মিজানুর রহমান, মনসুর আলী,আতিয়ার রহমান দলু,বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জুলফিকার আলী,নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ, অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাভারন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুস সামাদ কাসেমী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ৩ টি কলেজ, ৭ টি মাদ্রাসা, ৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
প্রধান অতিথি উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রিয় এলাকাবাসী, আসুন আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলি।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আজ আমি আপনাদের হাতে যে গাছের চারা তুলে দিচ্ছি, তা শুধু একটি উপহার নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। আপনাদের প্রতি আমার আহ্বান, প্রত্যেকে একটি করে গাছ লাগাবেন এবং সন্তানের মতো যত্ন নিয়ে বড় করবেন।আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
