ঢাকা সোমবার ১৬ নভেম্বর ২০২৬ ১ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, রোববার, সময়ঃ ০৩.২৮ পি.এম
পাইকগাছায়  ইয়াবাসহ আটক ১
www.dailyranggaprovat.com

অরুণ কুমার বিশ্বাস, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে  অভিযান চালিয়ে ৬০৫পিচ ইয়াবাসহ  ১মাদক বিক্রেতাকে  আটক করেছে কপিলমুনি ক্যাম্পের পুলিশ। 

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে  গত ১৩ নভেম্বর শুক্রবার  সন্ধ্য ৭ টার দিকে    কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ  ইন্সপেক্টর মোঃ হাসানুরজ্জামান   নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাকপুর গ্রামে   অভিযান চালিয়ে ৬০৫ পিস ইয়াবাসহ রেজাকপুর গ্রামের  মোঃগফফার মোড়লের   ছেলে মোঃ মনিরুজ্জামান মোড়ল (২৬)  কে   আটক করে পাইকগাছা থানায় হস্তান্তর করে।

 এ রিপোর্ট লেখা পর্যন্ত  পাইকগাছা থানায় মামলার  প্রস্তুতি চলছিল।।