ঢাকা রোববার ১৫ নভেম্বর ২০২৬ ৩০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় নাশকতা মামলার আসামী উজ্জ্বল গ্রেফতার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১১.০০ পি.এম
তেরখাদায় নাশকতা মামলার আসামী  উজ্জ্বল গ্রেফতার
www.dailyranggaprovat.com

তেরখাদা (খুলনা) প্রতিনিধি :  সরকারি  নর্থ খুলনা কলেজ  এলাকায়  নাশকতা  সৃষ্টি করার অপরাধে তেরখাদা থানা পুলিশ    ছাগলাদাহ ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জ্বল শেখকে  গ্রেফতার  করেছে । তার বাড়ি   তেরখাদা উপজেলার কুশলা গ্রামে।  তার পিতার নাম আব্দুল ওয়াদুদ শেখ।  পুলিশ জানায়, উজ্জ্বল শেখ দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ  তেরখাদার বিভিন্ন  এলাকায়  নাশকতা সহ আইন শৃঙ্খলা বিঘ্ন করার  চেষ্টা চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে  হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর অত্যাচার, নির্যাতন, হুমকি,  ভয়ভীতিসহ বহুবিধ অভিযোগও  রয়েছে। সর্বশেষ সে তেরখাদার নর্থ খুলনা কলেজের সামনে  নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে  তাকে   ১৩ নভেম্বর রাতে গ্রেফতার করে থানা পুলিশ। উজ্জ্বল শেখকে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।