ঢাকা রোববার ১৫ নভেম্বর ২০২৬ ৩০ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মধুখালীতে রোপা আমনের বাম্পার ফলন চাষির মুখে হাসি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.৪৭ পি.এম
মধুখালীতে রোপা আমনের বাম্পার ফলন চাষির মুখে হাসি
www.dailyranggaprovat.com

শাহজাহান হেলাল, ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে চলতি রোপা আমান রোপণ মৌসুমের শুরুতে বৃষ্টিপাত কম হলেও পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টি ও অনুকুল আবহাওয়া থাকায় রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন চাষী ও  কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃষ্টিপাতে পানি  সময়মত নেমে যাওয়ায় এবার  রোপা  আমনের চাষে অনুকুল পরিবেশ তৈরী হয়েছে। প্রাকৃতিক  দুর্যোগ না হওয়ায় ভালো ফলনের মাধ্যমে কৃষকের মুখে আসি ফুটবে  আশা চাষি ও সংশ্লিষ্টদের। সরোজমিনে এ প্রতিনিধির পরিদর্শনে মাঠে রোপা আমানের বাম্বার ফলনের চিত্র ধরা পরে। এবার রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্র  ছাড়িয়ে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। ২০২৫-২০২৬ অর্থ বছরে ৮হাজার ৬১০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছিল। চলতি বছর ২০২৬-২০২৭ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয় মোট ৮হাজার ৬৬০ হেক্টর জমিতে। কিন্তু এ বছর রোপা আমন আবাদ হয় ৮হাজার ৬৯০ হেক্টর জমিতে।  লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ বেশী হয়। এদিকে এ বছর ধানের ফলনও অধিক ভাল হবে বলে কৃষক আশা করছেন। মধুখালী পৌর সদরের ২নং ওয়ার্ডের আদর্শ চাষী মো. আব্দুল হাই বাঁশী মিয়া জানান, এবছর ধানের ফলন ভাল। বিভিন্ন জাতের ধান আবাদ করা হয়েছে। আমি এ বছর ২ একর জমিতে রোপা আমন আবাদ করেছি। ধানের ফলন এবার খুব ভালো হবে। আমি এবার অধিক ফলনের আশা করছি। সর্বপরি উপজেলা নিচু এলকায় এবার ধানের ফলন ভাল হবে। উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের চাষী আঃ হাকিম শেখ জানান প্রায় ৪ একরের মত  রোপা  আমান  চাষ করেছি আবহাওয়া অনুকুলে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ না  হওয়ায় ধানে মাঠ ভরে গেছে  হয়েছে বাম্পার ফলন। বেশী লাভ হবে কারন খরচ একটু কম হয়েছে।  মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহাবুব ইলাহী জানান, রোপা আমনের ব্রী-৮৭, ব্রী ধান-৭৫, ব্রী ধান-১০৩ বিনা ধান -১৭, ও ২২ ধান ও আঠাশ সহ কয়েক জাতের ধানের চারা আবাদ করা হয়েছে। এবার বৃষ্টি একটু কম হলেও কৃষক ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশী করেছেন। অধিক ফলনের আশা করা হচ্ছে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে রোপা আমনের আবাদ করা হয়েছে ৮হাজার ৬৯০ হেক্টর জমিতে।  এবার আবাদ ৩০হেক্টর বেশী হয়েছে ।  চলতি বছর ধানের অধিক ফলনেরও আশা করা হচ্ছে। এবার প্রতি হেক্টর জমিতে ফলন পাওয়ার ২৯ হাজার ৫৪৬ মেট্রিক টন (চাল হিসেবে) আশা করা হচ্ছে।