ঢাকা শনিবার ১৪ নভেম্বর ২০২৬ ২৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাবনা ইট ভাটায় অভিযান ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ১০.৫৭ এ.এম
পাবনা ইট ভাটায় অভিযান ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

বিশেষ প্রতিনিধি : পাবনায় অবৈধ ইটভাটা পরিচালনা ও জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ)।

শুক্রবার (১৩ নভেম্বর) পাবনা সদর উপজেলার বিভিন্ন স্থানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি অবৈধ ইটভাটায় মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দিন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ও পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানে পাবনা জেলা পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।