ঢাকা শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ২৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মালেক সিকদারের ব্যাপক প্রচারণা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৮.৪১ এ.এম
জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মালেক সিকদারের ব্যাপক প্রচারণা
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদপ্রার্থী আব্দুল মালেক সিকদার ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন। 

তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। আব্দুল মালেক সিকদার  আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কর্মীদের নিয়ে  বেশ প্রচার প্রচারনা করে আসছেন এবং সম্প্রতি প্রচার কাজে ধারাবাহিকভাবে মাঠে নেমেছেন। ইতিমধ্যে তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়  নির্বাচনী উঠান বৈঠক করেছেন। এসব উঠান বৈঠকে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেক সিকদার বলেন, মানুষের সেবা করতেই চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছে পোষণ করছি। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার প্রধান লক্ষ্য।  জনগণের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে জাহাঙ্গীর  ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদার  সৎ যোগ্য কর্মঠ প্রার্থীকে ভোট দিতে আহবান জানান এবং সন্ত্রাস চাঁদাবাজী দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাথে সাথে তিনি ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।