কালিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ খেলার উদ্বোধন করলেন ইউএনও
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপজেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল খেলার মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মূল লক্ষ্য ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কালিগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, প্রত্যয় গ্রুপের পরিচালক ও কুশুলিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ । খেলাটি পরিচালনা করেন আমিনুর মিজানুর ও শহিদুল খেলাটির সার্বিক ধারাভাষ্যে ও সঞ্চালনায় ছিলেন এম আর মোস্তাক।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন, কালিগঞ্জ, সাতক্ষীরার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
