ঢাকা শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ ২৮ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.৪৪ পি.এম
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী  সমাবেশ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে সেকেন্দার নগর চৌমুহন  রংধনু কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ শাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মিজানুর রহমান এবং ধলবাড়িয়া ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রহমান ওসমানী।

 অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মোহাম্মদ আলী।

সমাবেশে প্রধান অতিথি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে উপস্থিত নেতাকর্মী ও সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।