আশাশুনি উপজেলা জামায়াতের রুকন সম্মেলন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯.৩০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, মাওঃ আবু বকর সিদ্দিক ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর উপস্থিত ছিলেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার সকল পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন।
সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের লক্ষ্যে রুকনদের কাছ থেকে গোপন ভোট ও মতামত গ্রহণ করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে সাংগঠনিক নেতৃত্ব নির্বাচনে রুকনদের মতামত ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নির্ধারিত সেশনের নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
