ঢাকা শনিবার ১৪ নভেম্বর ২০২৬ ২৯ ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সময়ঃ ০৫.২৫ এ.এম
আশাশুনিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গুনাকরকাটি বাজারে ইউনিয়ন যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। 

ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মুঞ্জুরুল হুদা, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম ডালিম, উপজেলা যুবদল নেতা ফিরোজ আহমেদ জর্জ, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান বাবলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম গাজী, চেয়ারম্যান প্রার্থী জাহিদা ইসলাম পুতুল, ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ মালি, শ্রমিক দল সভাপতি আব্দুল আলীম প্রমুখ। প্রতিবাদ সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।