কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিমের স্ত্রীর ইন্তেকাল
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কচুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রী মোসা: কামরুন্নাহার (৬৮) ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ১৩ নভেম্বর বিকাল ৪ টা ২০ মিনিটে খুলনা সন্ধানী ক্লিনিকে তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি ৪ কন্যা সন্তান ও এক পুত্র সন্তান সহ অসংখ্য নাতি নাতনি গুণগ্রাহী
রেখে যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে,শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, প্রশাসক, জেলা পরিষদ বাগেরহাট ব্যারিস্টার শেখ জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম,সাংগঠানিক সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাজরা আসাদুল ইসলাম পান্না সহ জেলা উপজেলার বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
