আশাশুনির ফকরাবাদে গ্রাম ডাক্তার সালামের পিতার ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের গ্রাম ডাক্তার সালাম বিশ্বাসের পিতা হাকিম বিশ্বাস (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার জুম্মার নামাজের পর ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন গ্রাম ডাক্তারের বেয়াই আলহাজ্ব মাওঃ আশেক বিল্লাহ। এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল আফসার মুর্তজা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইয়াসিন ঢালী, চেয়ারম্যান প্রার্থী আল মাহমুদ টিক্কা ও আজহারুল ইসলাম মন্টু, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, ফকরাবাদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, ইমাম ইয়াসিন আরাফাত, ইমাম মারুফ বিল্লাহ, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মোড়ল, হাফেজ রুহুল আমিন, ইউপি সদস্য প্রার্থী এস এম শরিফুল ইসলাম শরীফ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাব মোল্যা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক ও শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন সম্পন্ন করা হয়।
