ঢাকা শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ ৫ ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.২৮ পি.এম
মহম্মদপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুরে ২০২৬-২৭ অর্থ বছরের  প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে রবি মৌসুমের সরিষা, মসুর বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ছয় হাজার ৯০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে স্থানীয় কৃষি অফিসের সামনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। এ সময় উপজেলা কৃষি অফিসার ইশরাত হাজান শিলু,উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডা.কাজী মো: আবু আহসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও  সাবেক অধ্যক্ষ মো: মতিউর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম ইউনুস আলী,প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বিভাগ জানায়, উপজেলার ছয় হাজার কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হবে। এছাড়া ৯০০ কৃষকের প্রত্যেককে এক কেজি মুসর বীজ, পাচ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার দেয়া হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান শিলু বলেন, “আমরা আজ কর্মসূচির উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।”